ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট আগামীকাল (মঙ্গলবার)। এ দফায় ১৫টি রাজ্যের ১১৬টি আসনে হবে ভোটগ্রহণ।
এনডিটিভি সূত্র মতে, গুজরাটের গান্ধীনগরে লড়ছেন বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহ। টানা ১৬ বছর এই আসনে প্রার্থী ছিলেন লালকৃষ্ণ আদভানি। দু'বছর আগে গুজরাট বিধানসভা নির্বাচনে গান্ধীনগর থেকে জিতেছে কংগ্রেস। কংগ্রেস বিধায়ক চাভেদাই গান্ধীনগরে অমিত শাহের বিরুদ্ধে প্রার্থী।
এদিকে, কেরালার ওয়াইনাডে থেকে লড়বেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। এছাড়াও তৃতীয় দফায়, আসামের ৪, বিহারের ৫, ছত্তীশগড়ের ৭, দমন দিউ ও দাদরা নগর হাভেলিতে ১টি করে, গোয়া ২, জম্মু-কাশ্মীরে ১, কর্নাটক ও মহারাষ্ট্রে ১৪টি করে, উড়িশ্যায় ৬ ও উত্তর প্রদেশে ১০ এবং পশ্চিমবঙ্গের ৫টি আসনে ভোট হবে।
এছাড়াও দ্বিতীয় দফায় স্থগিত হওয়া পূর্ব ত্রিপুরা আসনেও এ দিন ভোট হওয়ার কথা রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: