আন্তর্জাতিক

ভারতে তৃতীয় দফার ভোট চলছে

ভারতে তৃতীয় দফার ভোট চলছে
ভারতে তৃতীয় দফার ভোট চলছে

ভারতের লোকসভার নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। এ দফায় ১৫টি রাজ্যের ১১৬টি আসনে হচ্ছে নির্বাচন।

এনডিটিভি সূত্র মতে, গুজরাটের গান্ধিনগরে লড়ছেন বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহ। টানা ষোলো বছর এ আসনে প্রার্থী ছিলেন লালকৃষ্ণ আদবানি। দুই বছর আগে গুজরাট বিধানসভা নির্বাচনে গান্ধিনগর থেকে জিতেছে কংগ্রেস। কংগ্রেস বিধায়ক চাভেদাই গান্ধিনগরে অমিত শাহের প্রতিদ্বন্দ্বী।

এদিকে, কেরালার ওয়াইনাডে থেকে লড়ছেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধি। এছাড়াও তৃতীয় দফায় আসামের ৪, বিহারের ৫, ছত্তীশগড়ের ৭, দমন দিউ, জম্মু-কাশ্মীর ও দাদরা নগর হাভেলিতে ১টি করে, গোয়া ২, কর্নাটক ও মহারাষ্ট্রে ১৪টি করে, ওড়িশ্যায় ৬ ও উত্তর প্রদেশে ১০ এবং পশ্চিম বঙ্গের ৫টি আসনে ভোট চলছে।

এছাড়াও দ্বিতীয় দফায় স্থগিত হওয়া পূর্ব ত্রিপুরা আসনেও চলছে ভোট।

বিশ্বের বৃহত্তম এ গণতান্ত্রিক দেশে মোট ৭ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ১১ এপ্রিল শুরু হয় আর শেষ হবে ১৯শে মে। আর ফল প্রকাশ হবে ২৩শে মে। এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটার ৯০ কোটি। যার মধ্যে ৪৩ কোটি ২০ লাখ নারী ও ১৫ কোটি নতুন ভোটার।

দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার আসন সংখ্যা ৫৪৫টি। এর মধ্যে ২টি অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য সংরক্ষিত। বাকি ৫৪৩টি আসনে সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়। মূল লড়াইয়ে বিজেপি নেতৃত্বাধীন ৩৭ দলের জোট-এনডিএ বনাম কংগ্রেসের নেতৃত্বে ২০ দলীয় জোট-ইউপিএ।

দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে কংগ্রেস ও বিজেপিসহ ৭টি জাতীয় রাজনৈতিক দল ও ৫১টি রাজ্যভিত্তিক দলসহ ১৮৪১টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে। সেই সঙ্গে, মোট প্রার্থীর সংখ্যা আট হাজার।

দেশজুড়ে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে প্রায় ১০ লাখ ৩৫ হাজার। ভোট নেয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিং- ইভিএম'র মাধ্যমে।

দিল্লিভিত্তিক সেন্টার ফর মিডিয়া স্টাডিজ-এর তথ্য অনুযায়ী, দীর্ঘ মেয়াদি এ নির্বাচনের খরচ ৫০ হাজার কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। ২০১৪ সালের নির্বাচনে খরচ হয় ৩ হাজার ৮৭০ কোটি রুপি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ