আন্তর্জাতিক

নীরবতা পালন, চলছে জাতীয় শোক

শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে ৩২১

নিহতের সংখ্যা ৩১০, গ্রেপ্তার ৪০

শ্রীলংকায় ৩ মিনিট নীরবতা পালন
শ্রীলংকায় ৩ মিনিট নীরবতা পালন

শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে গির্জা, ফাইভস্টার হোটেলসহ কয়েকটি স্থানে ভয়াবহ বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে তিন মিনিটের নীরবতা পালন করেছে দেশটির জনগণ। এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে।

গত রোববার সকাল সাড়ে ৮টার দিকে কলম্বোর সেন্ট অ্যান্থনি শ্রিনে প্রথম বোমা হামলায় হয়।

স্থানীয় সময় মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে দেশটির জাতীয় পতাকা নমিত রাখা হয়। শ্রদ্ধা জানানোর জন্য ওই সময়কেই বেছে নেয়া হয়।

কলম্বোর সেন্ট অ্যান্থনি শ্রিনে মোমবাতি হাতে জড়ো হন বহু মানুষ। এ সময় শ্রীলঙ্কাবাসী মাথা নুইয়ে চোখ বুজে বুকের ওপর দুহাত রেখে নীরবে প্রার্থনা করেন।

জাতীয় শোক দিবসে দেশটির সব সরকারি প্রতিষ্ঠানে দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পানীয়ের দোকানগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। রেডিও ও টিভি চ্যানেলগুলোতে বাজানো হয়েছে বেদনার সুর।

এরইমধ্যে শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩২১–এ পৌঁছেছে।

পুলিশের মুখপাত্র রুয়ান গানাসেকারা এক বিবৃতিতে জানিয়েছেন, স্থানীয় সময় গতকাল সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হামলায় আহত বেশ কয়েকজন মারা যান। হামলায় কমপক্ষে ৫০০ জন আহত হয়েছেন। হামলায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানী কলম্বো ও তার আশপাশে গির্জা ও হোটেলে সবমিলিয়ে আটটি বিস্ফোরণে ৩২১ জনের মৃত্যু হয়। এসব হামলায় ৫০০ এর বেশি মানুষ আহত হয়েছেন।

ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীরা রোববার সকালে প্রার্থনা করার সময় কলম্বোসহ দেশটির তিনটি গির্জায় একযোগে বোমা বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময় কলম্বোর তিনটি পাঁচ তারকা হোটেল– শাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবুরিতেও বোমার বিস্ফোরণ হয়।

সকালে ছয়টি স্থাপনায় হামলার কয়েক ঘণ্টা পর দুপুরে কলম্বোর দক্ষিণাঞ্চলের দেহিওয়ালা এলাকায় একটি হোটেলে সপ্তম বিস্ফোরণটি ঘটে। এরপর কলম্বোর উত্তরে ওরুগোদাওয়াত্তা এলাকায় আরেকটি বিস্ফোরণের খবর পাওয়া যায়। হামলার ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় সোমবার বিকেলে জামাত আল-তাওহীদ আল-ওয়াতানিয়া নামের একটি গোষ্ঠী দায় স্বীকার করেছে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস।

তাস-এর ওই প্রতিবেদনে বলা হয়, সোমবার আল আরাবিয়া টিভি চ্যানেল এক টুইট বার্তায় এ কথা জানায়। তবে জামাত আল তৌহিদ আল ওয়াতানিয়া নামের ওই গোষ্ঠী সম্পর্কে বিস্তারিত জানায়টি চ্যানেলটি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ