আন্তর্জাতিক

ক্রাইস্টচার্চের প্রতিশোধ নিতেই শ্রীলঙ্কায় বোমা হামলা: প্রতিরক্ষা প্রতিমন্ত্রী

ক্রাইস্টচার্চের প্রতিশোধ নিতেই শ্রীলঙ্কায় বোমা হামলা: প্রতিরক্ষা প্রতিমন্ত্রী
ক্রাইস্টচার্চের প্রতিশোধ নিতেই শ্রীলঙ্কায় বোমা হামলা: প্রতিরক্ষা প্রতিমন্ত্রী

শ্রীলঙ্কার পার্লামেন্টের অধিবেশনে দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজয়বর্ধনে, হামলায় জড়িত সব অপরাধীকে দ্রুত হেফাজতে নেয়া হবে বলে জানান।

তিনি জানান, আরো হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে দেশটির সরকার।

এদিকে, সিরিজ বোমা হামলার দুই দিন পর হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসলামিক স্টেট-আইএস। শ্রীলঙ্কা জুড়ে আজ পালিত হয়েছে জাতীয় শোক। অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। নিহতদের স্মরণে তিন মিনিট নীরবতা পালন করা হয়েছে।

ভয়াবহ সিরিজ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩২১ জনে দাঁড়িয়েছে।

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বিস্ফোরণে নিহতের সংখ্যা আরো বেড়েছে। নিহতের সংখ্যা তিন শ' ছাড়িয়ে গেছে বলে পার্লামেন্টের অধিবেশনে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী। আহতদের মধ্যে অনেকের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বেড়েছে।

দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষায় সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলেও জানান প্রতিমন্ত্রী রুয়ান বিজয়বর্ধন।

হামলায় জড়িত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার কথা বলেন তিনি।

এ সময় তিনি জানান, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে গুলি চালানোর ঘটনার প্রতিশোধ নিতেই শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদযাপনের সময় সিরিজ বোমা হামলা বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে।

স্থানীয় উগ্রবাদী সংগঠন জেএমআইএর সংশ্লিষ্টতায় ন্যাশনাল তাওহিদ জামাত এই হামলা চালিয়েছে বলে মনে করছে শ্রীলঙ্কা সরকার। রোববার নেগোম্বর সেন্ট সেবাস্টিয়ান গীর্জায় হামলার সময় সিসিটিভিতে ধারণ করা ফুটেজে, সন্দেহভাজন এক আত্মঘাতী হামলাকারীকে বড় ব্যাগ নিয়ে গির্জায় প্রবেশ করতে দেখা গেছে।

এদিকে, শ্রীলঙ্কায় কয়েকটি চার্চ ও হোটেলে একযোগে আত্মঘাতি বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট-আইএস। আইএসের বার্তা সংস্থা আমাক-এ মঙ্গলবার হামলার দায় স্বীকার করে আরবিতে লেখা একটি বার্তা আসে। তবে সেখানে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখানো হয়নি বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

সিরিজ হামলার ঘটনায় মঙ্গলবার দেশজুড়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সব সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বন্ধ ছিল পানীয়ের দোকানগুলো।

নিহতদের স্মরণে দেশজুড়ে তিন মিনিট নিরবতা পালন করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নীরবতা পালনকালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সকালে কলম্বোর সেন্ট অ্যান্থনি শ্রাইনে মোমবাতি হাতে জড়ো হন বহু মানুষ। নিহতদের স্মরণে নীরবে প্রার্থনা করেন তারা।

হামলাকারীদের ধরতে দেশটিতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ৪০জনকে সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কারো নাম পরিচয় প্রকাশ করা হয়নি। রাজধানী কলম্বো ও আশপাশের এলাকাগুলোয় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। কলম্বো বিমানবন্দর ও পেট্টা বাসস্ট্যান্ড থেকে এ পর্যন্ত ৮৭টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে জারি করা কারফিউ মঙ্গলবার ভোর চারটা থেকে তুলে নেয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ