আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে

শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে
শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে।

আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় অনেকেই মারা গেছেন।

ন্যাশনাল তৌহিদ জামাত- এনটিজে ফের শ্রীলঙ্কায় হামলা করবে বলে দেশটিকে সতর্ক করেছে ভারতীয় নিরাপত্তা সংস্থা।

এদিকে আজও-বুধবার কলোম্বয় স্যাভয় নামে জনপ্রিয় সিনেমা হলের কাছে একটি মোটরসাইকেল তল্লাসি করে দূর নিয়ন্ত্রিত বোমার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এছাড়াও হামলার তিন দিন পর দায় স্বীকার করে একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী আইএস।

তাদের নিজস্ব ওয়েবপেইজ 'আমাক'-এ কয়েকজনকে শপথ নিতে দেখা যায়— তারা শ্রীলঙ্কার আত্মঘাতী হামলাকারী বলে দাবি আইএসের।

গত রোববার ইস্টার সানডের দিনে প্রার্থনারত রাজধানী কলম্বোসহ দেশ জুড়ে ৩টি গির্জা ও ৪টি অভিজাত হোটেলসহ পুলিশকে লক্ষ্য করে একটি জায়গায় মোট ৮টি স্থানে বোমা হামলা চালানো হয়। সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন ৫০০ বেশি মানুষ। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় গত দুদিনে মারা গেছে বেশ কয়েকজন।

হামলাকারীদের চিহ্নিত করতে দেশ জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত ৪০ জনকে আটক করেছে পুলিশ।

এরইমধ্যে স্থানীয় উগ্রবাদী গোষ্ঠী ন্যাশনাল তৌহিদ জামাত -এনটিজে ফের শ্রীলঙ্কায় হামলা করতে পারে বলে সতর্ক করে দিয়েছে ভারতীয় নিরাপত্তা সংস্থা।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। ইস্টার সানডেতে সিরিজ হামলার আগেও বেশ কয়েকবার শ্রীলঙ্কাকে সতর্ক করেছিল বলে দাবি করেছে ভারত।

সতর্কবার্তা পেয়েও পদক্ষেপ না নেয়ায় ২৪ ঘণ্টার মধ্যে প্রতিরক্ষা এবং নিরাপত্তা সংস্থাগুলোয় বড় রদবদলের অঙ্গীকার করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

এদিকে, শ্রীলঙ্কায় এই সিরিজ বোমা হামলার দায় স্বীকার করে একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট- আইএস। আইএসের নিজস্ব ওয়েবপেইজ আল-আমাক-এ মঙ্গলবার প্রচারিত ওই ভিডিওতে ৭ জনকে শপথ নিতে দেখা যাচ্ছে। তারা শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা চালানো আত্মঘাতী হামলাকারী বলে দাবি করা হয়েছে আইএসের পক্ষ থেকে।

এবিষয়ে যুক্তরাজ্যের ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার আগে সন্ত্রাসীরা আইএস নেতা আবু বকর আল-বাগদাদীর প্রতি আনুগত্যের শপথ নেয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ