আন্তর্জাতিক

মিয়ানমারের পাথর খনিতে ভূমিধসে অর্ধশতাধিক শ্রমিক নিহতের আশঙ্কা

 মিয়ানমারের পাথর খনিতে ভূমিধসে অর্ধশতাধিক শ্রমিক নিহতের আশঙ্কা
মিয়ানমারের পাথর খনিতে ভূমিধসে অর্ধশতাধিক শ্রমিক নিহতের আশঙ্কা

মিয়ানমারের কাচিন রাজ্যের একটি জেড পাথরের খনিতে ভূমিধসে অর্ধশতাধিক শ্রমিক মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার রাতে কাচিনের হপাকান্ত এলাকার খনিতে এ ভূমি ধসের ঘটনা ঘটে।

রাজ্যের সংসদ সদস্য তিন সোয়ে এবং এক উদ্ধারকর্মীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুইটি মাইনিং কোম্পানির ৫৪ জন কর্মী মাটির নিচে চাপা পড়েছে এবং তাদের কেউ বেঁচে নেই বলে ধারনা করা হচ্ছে।

এছাড়াও ব্যাকহো ও ট্রাকসহ ৪০টি মেশিন ও যানবাহন মাটির নিচে চাপা পড়েছে। এমনকি মরদেহগুলো উদ্ধার করাও অনেক কঠিন হয়ে পড়েছে।

হপাকান্তের ফায়ার ব্রিগেডের প্রধান আয়ে থেইন মঙ্গলবার ভোর থেকে উদ্ধারকাজ শুরু করেছে।

মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় ফেসবুকে ৫৪ কর্মী নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছে।

শোয়ে নাগার কোয়ে কাউং এবং মিয়ানমার থুরা নামের দুইটি কোম্পানির কর্মী হিসেবে শ্রমিকরা খনিটিতে কাজ করছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ