আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় আত্মঘাতী হামলায় অংশ নেয় ৯ জন

 শ্রীলঙ্কায় আত্মঘাতী হামলায় অংশ নেয় ৯ জন
শ্রীলঙ্কায় আত্মঘাতী হামলায় অংশ নেয় ৯ জন

শ্রীলঙ্কার কয়েকটি চার্চ ও হোটেলে একযোগে চালানো বোমা হামলায় নয় আত্মঘাতী অংশ নিয়েছে এবং তাদের একজন নারী ছিল –জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রাভন বিজয়বর্ধনে।

বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

সূত্র বার্তা সংস্থা রয়টার্স।

হামলাকারীদের মধ্যে আট জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শাংরি-লা হোটেলে আত্মঘাতী হামলা স্থানীয় কট্টরপন্থি ইসলামি গোষ্ঠীর নেতা চালিয়েছে বলে জানিয়েছেন বিজয়বর্ধনে।

তিনি বলেন, হামলাকারীদের একজন যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছে।

নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে এবং এদের মধ্যে ৩৯ জন বিদেশি বলে জানান মন্ত্রী।

এ হামলায় হামলায় আহত হয়েছেন প্রায় ৫০০ জন।

গত রোববারে ওই বোমা হামলায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দক্ষিণ এশিয়ার ইতিহাসে শ্রীলঙ্কা সন্ত্রাসী হামলা সবচেয়ে প্রাণঘাতী বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে, বুধবার কলম্বোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, ইস্টার সানডের আত্মঘাতী বোমা হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে আগাম কোনো গোয়েন্দা তথ্য না থাকলেও শ্রীলঙ্কায় আরও সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র হচ্ছে বলে বিশ্বাস তাদের।

টুইটারে দেয়া এক পোস্টে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেন, এই অকল্পনীয় ট্র্যাজেডির মুখে লঙ্কান জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থাকা আবশ্যক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ