শ্রীলঙ্কায় বৃহস্পতিবার আবারো বোমা বিস্ফোরণ ঘটেছে তবে এতে কেউ হতাহত হয়নি জানিয়েছে দেশটির পুলিশ প্রশাসন।
এনডিটিভির অনলাইনের খবরে জানানো হয় সকালে আদালতের পেছনে বোমা বিস্ফোরণ ঘটেছে।
গত রোববার ধারাবাহিক বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছেন।
এঘটনায় আহত হয়েছেনে কমপক্ষে ৫০০ জন। নিহতেদর মধ্যে ৩৯ জন বিদেশি নাগরিক।
তিনটি গির্জা ও তিনটি বড় হোটেলে একযোগে বিস্ফোরণ ঘটে। ওই দিন খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে গির্জায় প্রার্থনা চলছিল। ওই সময় এসব বিস্ফোরণ ঘটে। ওই দিনই আরও দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
ওই বিস্ফোরণের ভয়াবহতা কাটতে না কাটতে রাজধানী কলম্বোর পূর্বাঞ্চলের পুগোডা এলাকায় আজ- বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় একটি বিস্ফোরণ হয়। পুগোডার ম্যাজিস্ট্রেটের আদালতের পেছনে একটি ফাঁকা জায়গায় বিস্ফোরণটি ঘটে।
স্থানীয় পুলিশের মুখপাত্র রুহান গুনাসেকেরা বলেন, আদালতের পেছনে বিস্ফোরণ ঘটেছে— আমরা ঘটনার তদন্ত করছি।
গুনাসেকেরা বলেছেন, রোববারের মতো এটি কোনো নিয়ন্ত্রিত বিস্ফোরণ নয়।