প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শীর্ষ বৈঠকে মিলিত হয়েছেন।
বৃহস্পতিবার রাশিয়ার দূর প্রাচ্যের বন্দর শহর ভ্লাদিভস্তকের কাছে রাস্কি দ্বীপে তারা পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করেন। সূত্র বিবিসি।
দুই নেতা পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে ক্রেমলিন।
এর আগে চলতি বছরের প্রথমদিকে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠক করেন কিম। তবে তাদের এ বৈঠকে কোনো সমঝোতায় পৌঁছানোর আগেই ভেস্তে যায়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ার পর কিম এখন রাশিয়ার সমর্থন চাইবেন বলে ধারণা করা হচ্ছে।
কিম বুধবার রাশিয়া পৌঁছান— এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান রাশিয়ার কর্মকর্তারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: