শ্রীলঙ্কার পার্লামেন্টে ভোটাভুটি ছাড়াই ইমার্জেন্সি রেগুলেশনস আইনটি পাস হয়েছে সর্বসম্মতভাবে।
এদিকে, বৃহস্পতিবার আবারো বিস্ফোরণের ঘটনা ঘটেছে দেশটিতে। রাজধানী থেকে ৪০ কিলোমিটার পূর্বে পুগোদা শহরের এক নিম্ন আদালতের পেছনে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। তবে এতে হাতহতের কোনো খবর পাওয়া যায়নি।
এছাড়াও বিস্ফোরক নিয়ে কয়েকটি গাড়ি রাজধানী কলম্বোতে ঢুকেছে গোয়েন্দাদের কাছে এমন খবরের পর নজরদারি ও তল্লাশি তৎপরতা বাড়ানো হয়েছে।
বোমা হামলার পর দেশটির পার্লামেন্টে ভোটাভুটি ছাড়াই ইমার্জেন্সি রেগুলেশনস আইনটি পাস হয়েছে সর্বসম্মতভাবে।
শ্রীলঙ্কার পর পর বোমা হামলার পর ভারতীয় গোয়েন্দারা দাবি করেছেন রোববারের ভয়াবহ হামলাকালীদের মধ্যে এক কোটিপতি ব্যবসায়ীর স্ত্রীও রয়েছেন।
রোববারের হামলাকারী হিসেবে আইএস তাদের যে আট সদস্যের ছবি সংবলিত ভিডিও প্রকাশ করেছে সাতজন এক সারিতে ও পেছনে একজনকে দাঁড়ানো অবস্থায় দেখা যায়।
ভারতীয় গোয়েন্দারা আগে কয়েকবার এবং বোমা হামলার দুই ঘন্টা আগেও হামলা সম্পর্কে সতর্ক করলেও শ্রীলঙ্কা কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।
ভারতীয় গোয়েন্দাদের দাবি, পেছনে দাড়ানো একজন নারী। তার নাম ফাতিমা ইব্রাহীম। তিনি শ্রীলঙ্কার কোটিপতি ব্যবসায়ী ইনসাফ আহদম ইব্রাহীমের স্ত্রী। ছবিতে তার সামনে দাঁড়ানো ব্যক্তিই তার স্বামী।
রোববারের বোমা হামলার পর ওই দিন রাতে ইব্রাহীমের বিলাস বহুল অ্যাপার্টমেন্টে তল্লাশি চালানোর সময় তিন সন্তানকে নিয়ে ফাতিমা আত্মঘাতী হন।
তার স্বামী কোটিপতি ব্যবসায়ী ইনসাফ ইব্রাহিম নিজেই পাঁচ তারকা শাংগ্রিলা হোটেলে বিস্ফোরণ ঘটান। এই দম্পত্তির কারখানাতেই হামলায় ব্যবহৃত বোমাগুলো বানানো হয়। হামলার পর ওই কারখানায় অভিযান চালিয়ে ব্যবস্থাপকসহ ৯ জনকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, হামলায় অংশ নেয়া আটজনকে তারা শনাক্ত করেছেন— তাদের একজন নারী। এছাড়া এক আত্মঘাতী হামলাকারী যুক্তরাজ্যে লেখাপড়া করেছেন এবং পরে অস্ট্রেলিয়া থেকে স্নাতকোত্তের পর শ্রীলঙ্কায় ফেরেন। যুক্তরাজ্য তার ব্যাপারে বিস্তারিত তদন্ত করছে।
শ্রীলঙ্কার দুটি মুসলিম সংগঠনের নেতারা জানিয়েছেন, হামলার হোতা জাহরানের তৎপরতার ব্যাপারে সন্ত্রাস দমন কর্তৃপক্ষ ও প্রতিরক্ষামন্ত্রীকে অবহিত করলেও তিনি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি।