শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় জড়িত সন্দেহে দেশটির দুই ইসলামী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
নিষিদ্ধ ২ সংগঠন হল ন্যাশনাল তৌহিদ জামাত - এনটিজে ও জামাত-ই মিল্লাতু ইব্রাহিম -জেএমআই।
রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ওই দুই সংগঠনকে নিষিদ্ধ করেন।
ভয়াবহ ওই হামলার জন্য চরমপন্থি ওই সংগঠনগুলোকে দায়ী করে আসছে শ্রীলঙ্কা সরকার।
যদিও আইএস ওই বিস্ফোরণের দায় স্বীকার করেছে।
শ্রীলঙ্কা পুলিশ জানিয়েছে, এই দুই সংগঠনের সঙ্গে আইএসের যোগাযোগ রয়েছে বলে মনে করে তারা।
শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই দুই সংগঠনের কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। দেশের অন্যান্য জঙ্গি সংগঠনগুলিকেও নিষিদ্ধ করা হবে।
গত ২১ এপ্রিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো এবং এর আশেপাশে ৮টি স্থানে ভয়াবহ হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ৩৫ বিদেশিসহ আড়াইশ'র বেশি মানুষ নিহত হন। আহত হয়েছেন ৫ শতাধিক।