আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় হামলা: সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী বাবা-ভাই বন্দুকযুদ্ধে নিহত

শ্রীলঙ্কায় হামলা: সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী বাবা-ভাই বন্দুকযুদ্ধে নিহত
শ্রীলঙ্কায় হামলা: সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী বাবা-ভাই বন্দুকযুদ্ধে নিহত

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী মোহাম্মদ জাহরান হাশিমের বাবা ও দুই ভাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

গত শুক্রবার সন্ধ্যায় শ্রীলঙ্কার পূর্ব উপকূলের আমপারা জেলার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ।

জাহরানের পরিবার ওই বাড়িতে আত্মগোপন করে আছে- এমন খবরের ভিত্তিতে রাতভর সেখানে অভিযান ও তল্লাশি চালায় পুলিশ। সেইসঙ্গে চলে গোলাগুলি। পরে ভেতর থেকে ৬ শিশুসহ ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় গোলাগুলির মধ্যেই তিন ব্যক্তি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এ সময় তিন শিশু ও তিন নারী নিহত হন।

পরে পুলিশের গুলিতে নিহত হন আরো তিনজন। আহত অবস্থায় এক নারী ও শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা নিহত জাহরান হাশিমের স্ত্রী ও কন্যা বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, ২১ এপ্রিল ভয়াবহ হামলার পর দেশজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে শ্রীলঙ্কা।

এর অংশ হিসেবে দেশটিতে নেকাব বা মুখঢাকা বোরকা নিষিদ্ধ করা হয়েছে। তবে হিজাব পরার ওপর কোনো বিধিনিষেধ নেই।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ