আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় অন্তঃসত্ত্বা নারী-শিশুসহ ৬ ফিলিস্তিনি নিহত

ইসরাইলি হামলায় অন্তঃসত্ত্বা নারী-শিশুসহ ৬ ফিলিস্তিনি নিহত
ইসরাইলি হামলায় অন্তঃসত্ত্বা নারী-শিশুসহ ৬ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলি বিমান হামলা ও ট্যাংকের গোলায় একটি শিশু ও তার অন্তঃসত্ত্বা মাসহ ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে ইহুদি রাষ্ট্রটির মধ্যে ইতিমধ্যে ভেঙে পড়া অস্ত্রবিরতির পর নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় গত এক মাস কোনো সহিংসতা ছিল না বললেই চলে। আকস্মিকভাবে সেখানে শুরু হওয়া লড়াই দ্বিতীয় দিনেও গড়াল।

এমন সময় এই টানাপোড়েন দেখা দিয়েছে, যখন হোঁচট খাওয়া অস্ত্রবিরতি পুনর্বহাল করার আলোচনা চালিয়ে যেতে হামাস নেতারা মিসরে ছিলেন।

ইহুদি রাষ্ট্রটির হামলায় ৩৭ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা নারী ও শিশুকন্যা সেবা আবু আরার নিহত হন। এ ছাড়া বাকি চারজন নিহতের মধ্যে ২২ বছর বয়সী এমাদ নাসির ও ২৫ বছর বয়সী এক যুবক রয়েছেন।

দিনের শুরুতেই বিমান হামলায় নিহত হন এমাদ। আর মোটরসাইকেলে উত্তর গাজায় যাওয়ার সময় নিহত হন ওই যুবক।

এদিকে ফিলিস্তিনিদের রকেট হামলায় ইসরাইলের এক নারী আহত হয়েছেন। ইসরাইলি সীমান্তে নিজেদের বসতবাড়িতে ফেরার অধিকার দাবিতে ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরাইলি গুলিতে দুজন নিহত হওয়ার পর নতুন করে উত্তেজনা শুরু হয়। এ ছাড়া ফিলিস্তিনিদের গুলিতে দুই ইসরাইলি সেনাও আহত হন।

সূত্রঃ গার্ডিয়ান অনলাইন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ