আন্তর্জাতিক

নাইজারে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ৫৮

নাইজারে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ৫৮
নাইজারে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ৫৮

আফ্রিকার দেশ নাইজারে রবিবার রাতে রাজধানী নিয়ামি বিমানবন্দরের কাছে একটি জ্বালানিবোঝাই ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৫৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩৭ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাংকারটি রেললাইনের কাছে পার্ক করতে গিয়ে উল্টে যাওয়ার পর সেখানে শতাধিক মানুষ তেল সংগ্রহ করতে জড়ো হন। এ সময় কোনো কারণে সেখানে ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। স্থানীয় সময় রোববার রাতে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে বলেন, রোববার মধ্যরাতের একটু আগে রেললাইনের ওপর ট্যাংকারটি উল্টে গেলে আশপাশের প্রচুর মানুষ তেল সংগ্রহ করতে সেখানে জড়ো হন। এ সময় কারও হাতে থাকা আগুনের কারণে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং হতভাগ্য মানুষগুলো আগুনের মধ্যে আটকে যায়।

প্রেসিডেন্ট মোহাম্মাদু ইসুফু হাসপাতাল পরিদর্শন করে আহতদের খোঁজখবর নেন।

নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বাজুম জানিয়েছেন, তেল সংগ্রহ করতে আসা এক ব্যক্তির মোটরসাইকেলের স্পার্ক থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

সূত্রঃ বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ