আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১
যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১

যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের মঙ্গলবার একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ১ জন শিক্ষার্থী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৭ জন।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই শিক্ষার্থীর বয়স ১৮ বছর। এছাড়া হামলায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ২ জন সন্দেহভাজনকারীকে আটক করেছে দেশটির পুলিশ।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, হামলাকারীরাও ওই স্কুলেরই শিক্ষার্থী।

ডগলাস কাউন্টি শেরিফ টনি স্পারলক বলেন, দুই হামলাকারী হেঁটে স্টেম স্কুল হাইল্যান্ডস র‍্যাঞ্চে যায় এবং দুইটি শ্রেনিকক্ষে প্রবেশ করে গুলি চালায়। তবে মিনিট কয়েকের মধ্যে পার্শ্ববর্তী শেরিফ বিভাগের সাবস্টেশন ডেপুটিরা ঘটনাস্থলে পৌঁছান এবং তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে খবরে বলা হয়েছে।

হামলাকারীদের পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। দেশটির পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

তথ্যসূত্র: এবিসি নিউজ, দ্য গার্ডিয়ান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ