দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচনে বুধবার ভোট গ্রহণ শুরু হয়েছে।দেশটি গণতন্ত্রের পথে যাত্রা শুরুর ২৫ বছর পর ক্ষমতাসীন এএনসি’র জনপ্রিয়তা যাচাইয়ে এ নির্বাচন তাদের জন্য একটি বড় পরীক্ষা।
এ নির্বাচনে প্রায় ২ কোটি ৬৮ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। ভোট গ্রহণের জন্য ২২ হাজার ৯২৫ টি কেন্দ্র স্থাপন করা হয়েছে।
নির্বাচনে এএনসি’র জয়লাভের আভাস পাওয়া গেলেও তাদের সংখ্যাগরিষ্ঠতা হ্রাস পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্রঃ বাসস
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: