পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নগরী লাহোরে এক শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। পবিত্র রমজান মাসের রোজা পালন করার সময় এ বিস্ফোরণ ঘটানো হলো। বুধবার রাষ্ট্র পরিচালিত পাকিস্তান টেলিভিশন একথা জানায়।
পাকিস্তানের পূর্বাঞ্চলীয় এ নগরীর পুলিশ এ বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। এদিকে পিটিভি ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত বিভিন্ন গাড়ির এবং সেখানে জরুরি সংস্থার কর্মীদের উপস্থিতির ভিডিও ফুটেজ দেখায়।
সূত্রঃ এ.এফ.পি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: