আন্তর্জাতিক

পাকিস্তানে পাঁচতারকা হোটেলে সন্ত্রাসী হামলা, নিহত ৪

হোটেল পার্ল কন্টিনেন্টাল (ছবি: Internet)
হোটেল পার্ল কন্টিনেন্টাল (ছবি: Internet)

পাকিস্তানের গওধারে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে হোটেল পার্ল কন্টিনেন্টালে (পিসি) সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন হামলাকারী ও হোটেলের একজন নিরাপত্তা রক্ষী রয়েছেন।

গওধার স্টেশন হাউস অফিসার আসলাম বানগুলজাইয়ের বরাতে ডনের খবরে বলা হয়েছে, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সন্ত্রাসীরা পিসি হোটেলে ঢুকে পড়ে।

এর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, সন্ত্রাসবিরোধী বাহিনী ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। এর পর গোলাগুলির শব্দ শোনা যায়।

পুলিশের মহাপরিদর্শক মোহসিন হাসান বাট বলেন, দুই থেকে তিনজন সশস্ত্র লোক গুলি করতে করতে হোটেলের ভেতরে ঢুকে পড়ে। তবে সেখানে কোনো বিদেশি ছিল না। কেবল হোটেল কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে ছিলেন।

হামলাকারীরা একটি নৌকায় করে এসে হোটেলে প্রবেশ করে। ঘটনার পরপরই দেশটির ফ্রন্টিয়ার কোর্পসের সদস্যরা হোটেলটি ঘিরে ফেলে।

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ