আন্তর্জাতিক

পানামায় ভূমিকম্প, আহত ৫

পানামায় ভূমিকম্প, আহত ৫
পানামায় ভূমিকম্প, আহত ৫

পানামায় রোববার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.১। এতে অন্তত পাঁচজন আহত এবং ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরের ক্ষতি হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, শক্তিশালী ভূমিকম্পটি কোস্টারিকা সীমান্তের কাছে পানামার পশ্চিম প্রান্তে ভূপৃষ্ঠের ৩৭ কিলোমিটার গভীরে আঘাত হানে।

ন্যাশনাল সিভিল প্রোটেকশন সিস্টেম (সিনাপ্রোক) জানিয়েছে, এই ঘটনায় পাঁচজন আহত ও চারটি বাড়ির ক্ষতি হয়েছে। পুয়ের্তো আর্মুয়েলেস থেকে ২২ কিলোমিটার দূরে এটি আঘাত হানে।

এর আগে প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভারেলা টুইট বার্তায় বলেছিলেন, ভূমিকম্পের ঘটনায় পুয়ের্তো আর্মুয়েলেসে মাত্র একজন আহত হয়েছে।

তিনি ভূমিকম্পে মধ্য আমেরিকার এ দেশের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতির কথা জানান।

সিনাপ্রোক জানায়, ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে দুটি ধসে পড়েছে।

এতে প্রশান্ত মহাসাগীয় অঞ্চলের সুনামি সতর্ককরণ কেন্দ্র থেকে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি।

সূত্রঃ বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ