আন্তর্জাতিক

মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আর্থিক সম্পর্ক ছিন্নের আহ্বান জাতিসংঘের

মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আর্থিক সম্পর্ক ছিন্নের আহ্বান জাতিসংঘের
মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আর্থিক সম্পর্ক ছিন্নের আহ্বান জাতিসংঘের

মিয়ানমার সামরিক বাহিনীর সঙ্গে অর্থনৈতিকসহ অন্যান্য সম্পর্ক ছিন্ন করার জন্য সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা চালানোর কারণে জাতিসংঘ এ আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মিশন এক প্রতিবেদনে জানিয়েছে , রোহিঙ্গা মুসলমানদের সংকট নিরসনে কোনো অগ্রগতি নেই।

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রধান মারজুকি দারুসম্যান জানান, রোহিঙ্গা মুসলমানদের প্রত্যাবর্তন প্রক্রিয়া পুরোপুরি থেমে আছে। এছাড়া রাখাইন থেকে এখনো মানবাধিকার লঙ্ঘনের খবর পাওয়া যাচ্ছে বলেও ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জানিয়েছে।

অস্ট্রেলিয়ার মানবাধিকার বিষয়ক আইনজীবী এবং জাতিসংঘ মিশনের সদস্য ক্রিস্টোফার সিদোতি বলেন, অতীতে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতা এবং এখনো তারা সেটি অব্যাহত রাখায় সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার বিষয়ে চিন্তা করতে তিনি সব রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ