ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময়ের সময় বৃহস্পতিবার সকালে এক সেনাসহ তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে পুলওয়ামা জেলায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। খবর এনডিটিভির। এ ঘটনায় এক বেসামরিকসহ আরও দুই সেনা আহত হয়েছেন।
পুলওয়ামার ওই এলাকাটিতে ভারতীয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশন্স গ্রুপের সেনারা অভিযান চালায়। এসময় বিচ্ছিন্নতাবাদীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়।
ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: