আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪
ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় বৃহস্পতিবার চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪৮ জন। রাজধানী সানার একটি আবাসিক এলাকায় হুতিদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। খবর আনাদোলুর।

খবরে বলা হয়, সানার রাকাস সড়কের রাবাত নামের একটি আবাসিক এলাকায় সৌদি আরবের নেতৃত্বাধীন জোট এ বিমান হামলা চালায়।

এক বার্তায় হুতি জানায়, এই বিমান হামলায় চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৫২ জন।

সহিংসতার কারণে ২০১৪ থেকে ইয়েমেনের সার্বিক অবস্থা ভেঙে পড়েছে। এটি আরও তীব্র হয়েছে যখন হুতিরা রাজধানী সানাসহ দেশটির বেশিরভাগ অঞ্চলকে নিজেদের করায়ত্ত করেছে।

২০১৫-তে এই সংকট আরও বৃদ্ধি পেয়েছিল যখন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে একটি বিশাল বিমান অভিযান শুরু করেছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ