আন্তর্জাতিক

ব্রাজিলের বারে বন্দুকধারীর গুলিতে নিহত ১১

ব্রাজিলের বারে বন্দুকধারীর গুলিতে নিহত ১১ (ছবিঃ ইন্টারনেট)
ব্রাজিলের বারে বন্দুকধারীর গুলিতে নিহত ১১ (ছবিঃ ইন্টারনেট)

ব্রাজিলের একটি বারে বন্দুকধারীর গুলিতে ১১ জন নিহত হয়েছেন। রোববার দেশটির উত্তরাঞ্চলের একটি বারে এ হামলার ঘটনা ঘটে।

উত্তরাঞ্চলীয় প্যারারাজ্যের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, বেলেম শহরের একটি বারে সাত বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে ১১ ব্যক্তি নিহত হন। তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়ে কর্মকর্তারা কোনো কিছু জানাতে পারেননি।

জি১ নিউজ ওয়েবসাইটে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, হামলার ঘটনায় এক হামলাকারী আহত হয়েছেন। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

হামলায় নিহতদের মধ্যে রয়েছে ছয় নারী ও পাঁচ পুরুষ। একটি মোটরসাইকেল এবং তিনটি গাড়িতে করে এসে হামলা চালায় সাত ব্যক্তি। হামলার পরপরই সেখান থেকে পালিয়ে যান তারা।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ