আন্তর্জাতিক

ভারতে জঙ্গি হামলা, বিধায়কসহ নিহত ১১

ভারতে জঙ্গি হামলা, বিধায়কসহ নিহত ১১
ভারতে জঙ্গি হামলা, বিধায়কসহ নিহত ১১

ভারতের অরুণাচল প্রদেশে জঙ্গি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রাজ্যসভার বিধায়ক ও তার ছেলে আছেন। এছাড়া হামলায় গুরুতর আহত হয়েছেন আরো ২ জন। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার অরুণাচলের তিরাপ জেলার বোগাপানি গ্রামে দুপুর ১২টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে।

জানা যায়, অন্তত ২০ জন অস্ত্রধারী হামলাকারী বিধায়ক তিরং আবো ও তার সঙ্গীদের ঘিরে ফেলে এলোপাতাড়ি গুলি শুরু করে। এত ঘটনাস্থলেই ওই বিধায়ক, তার ছেলে ও আরও ৯ জন প্রাণ হারান।

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুও ঘটনার নিন্দা জানিয়ে টুইট বার্তায় লিখেন, হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, নাগাল্যান্ডের একটি সশস্ত্র জঙ্গি গোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত। তবে এর বিস্তারিত কিছু জানানো হয়নি।

অরুণাচল পুলিশের মহাপরিদর্শক (আইজি) সুনীল গর্গ জানিয়েছেন, হামলাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

দেশটির পুলিশ জানায়, অরুণাচল প্রদেশের খোনসা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিরোং আবো আগে থেকে হত্যার হুমকি পেয়ে আসছিলেন। হামলার তীব্র নিন্দা জানিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

সূত্র: রয়টার্স, এনডিটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ