আন্তর্জাতিক

মেক্সিকোতে অপরাধী চক্রের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত ১০

মেক্সিকোতে অপরাধী চক্রের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত ১০
মেক্সিকোতে অপরাধী চক্রের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত ১০

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে বুধবার কথিত অপরাধী চক্রের সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধে ১০ জন নিহত হয়েছে। আঞ্চলিক প্রসিকিউটর’স দপ্তর একথা জানায়।

ঐ দপ্তর জানায়, উরুসাপান পৌরসভার পার্শ্ববর্তী অ্যারোয়ো কলোরাডোর কাছে তাদের মধ্যে এ ভয়াবহ বন্দুকযুদ্ধ হয়। এতে প্রাথমিকভাবে ১০ জন নিহত ও কমপক্ষে চারজন আহত হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, তারা ঘটনাস্থল থেকে সামরিক-ধাচের বিভিন্ন অস্ত্র, বিস্ফোরক ও বুলেটের খোসা উদ্ধার করে।

মিচোয়াকান রাজ্য দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকান্ড মোকাবেলা করায় সেখানে ছয় বছর আগে আত্ম প্রতিরক্ষামূলক বিভিন্ন গ্রুপের সংখ্যা বৃদ্ধি পায় এবং ২০১৪ সালে এ রাজ্যে সেনা মোতায়েন করা হয়।

মেক্সিকোর মাদক চোরা-কারবারীদের দমনে ২০০৬ সালে সরকার সৈন্য মোতায়ের পর থেকেই দেশটিতে সহিংসতা ব্যাপক বেড়ে যায়।

তখন থেকে সরকারি বাহিনী এবং বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষে আড়াই লাখের বেশি মানুষ নিহত হয়।

সূত্রঃ এএফপি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ