আন্তর্জাতিক

ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র পদত্যাগ

ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র পদত্যাগ
ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র পদত্যাগ

ব্রেক্সিট চুক্তিতে এমপির সমর্থন আদায়ে ব্যর্থ হওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা বলেছেন, আগামী ৭ জুন তিনি কনজারভেটিভ নেতার পদ থেকে সরে দাঁড়াবেন। এর মাধ্যমে তার তিন বছরের প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটবে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।

শুক্রবার ডাউনিং স্ট্রিটের বাইরে এক বিবৃতিতে তিনি বলেন, এটা সবসময় আমার জন্য অনুশোচনার বিষয় হয়ে থাকবে যে আমি ব্রেক্সিট সম্পন্ন করতে পারিনি।

ব্যাকবেঞ্চ ১৯২২ কমিটির প্রধান গ্রাহাম ব্রাডলির সঙ্গে বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন। তেরেসা পদত্যাগে অস্বীকার জানালে ওই কমিটির তার বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তুতি নিচ্ছিল।

তার এ পদত্যাগের ঘটনায় দলটিতে নতুন করে নেতৃত্বের প্রতিযোগিতা শুরু হবে। মে বলেন, ৭ জুন কনজারভেটিভ পার্টি ও ইউনিওনিস্ট পার্টির প্রধান থেকে আমি পদত্যাগ করবো।

তিনি বলেন, নতুন নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া আসছে সপ্তাহে শুরু হবে। এতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে বলে এএফপির খবরে বলা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ