আন্তর্জাতিক

ভেনিজুয়েলায় পুলিশের সঙ্গে বন্দিদের সংঘর্ষ, নিহত ২৩

ভেনিজুয়েলায় পুলিশের সঙ্গে বন্দিদের সংঘর্ষ, নিহত ২৩
ভেনিজুয়েলায় পুলিশের সঙ্গে বন্দিদের সংঘর্ষ, নিহত ২৩

ভেনিজুয়েলার একটি বন্দিশালায় পুলিশের সঙ্গে বন্দিদের সংঘর্ষে অন্তত ২৩ বন্দি জন নিহত হয়েছে। এছাড়া সংঘর্ষে ১৪ জন পুলিশ আহত হয়েছেন। শুক্রবার এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে খবরে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার অ্যাকারিগুয়ার জেলখানায় কয়েক জন ‘ভিজিটর’কে জিম্মি করে সেখানকার বন্দিরা। দেশটির পুলিশ তাদের উদ্ধারে গেলে বন্দিদের সঙ্গে সংঘর্ষ বাধে।

‘উনা ভেনতানা’ নামে এক এনজিও এর পরিচালক কার্লোস নিয়েতো বার্তা সংস্থা এএফপিকে বলেন, আজ সকালে (শুক্রবার) কর্তৃপক্ষ ওই বন্দিশালায় নিরাপত্তা বাহিনী পাঠায়। বন্দিদের কাছে অস্ত্র ছিল, তারা পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়ে। এছাড়া তারা দুইটি গ্রেনেডও বিস্ফোরণ ঘটায়।

এতে পাল্টা আক্রমণ চালায় পুলিশ। এই সংঘর্ষ নিয়ে দেশটির মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

গত তিন মাসেরও বেশি সময় ধরে ভেনিজুয়েলায় চরম রাজনৈতিক অস্থিরতা চলছে।

সূত্রঃ দি গার্জিয়ান

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ