আন্তর্জাতিক

জাপান সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

জাপান সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
জাপান সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার চারদিনের সফরে জাপান পৌঁছেছেন। স্থানীয় সময় বিকেল ৫টার কিছু আগে তাকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান বিমান জাপানের মাটি স্পর্শ করে।

জাপান ও মার্কিন কর্মকর্তারা ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সম্পর্ককে নজিরবিহীন উল্লেখ করে এর প্রশংসা করেন। উভয় নেতা এ সফরকালে তাদের সুসম্পর্ককে আরো মজবুত করার সুযোগ পাবেন বলেও তারা মন্তব্য করেন।

এদিকে ট্রাম্পের এবারের সফরকে অনেকটাই বিনোদনমূলক বলে বর্ণনা করা হয়েছে। কিছুটা আনন্দে সময় কাটাতে তিনি জাপান এসেছেন। তবে বিশ্লেষকরা মনে করছেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার কারণে ট্রাম্প সফরকালে রাজনৈতিক ও বাণিজ্যিক নানা বিষয়কে এড়িয়ে যাবেন।

ট্রাম্প আজ শিনজো অ্যাবেসহ জাপানী মল্লযুদ্ধ সুমো দেখতে যাবেন এবং তিনি বিজয়ীর হাতে কাপ তুলে দেবেন বলে ধারণা করা হচ্ছে। সুমো দেখতে যাওয়ার আগে উভয়নেতা গলফ খেলবেন এবং সস্ত্রীক রেস্টুরেন্টে খেতে যাবেন। সোমবার উভয়ে শীর্ষ বৈঠকে যোগ দেবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ