আন্তর্জাতিক

নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী নিয়োগ

নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী নিয়োগ
নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী নিয়োগ

সম্প্রতি সমাপ্ত ভারতের জাতীয় নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স (এনডিএ) বিশাল বিজয় অর্জনের পরে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে নিয়োগ দিয়েছেন।

সরকারি সূত্রে বলা হয়, এনডিএ নেতারা শনিবার মোদিকে নেতা নির্বাচিত করার পর পরই দ্বিতীয় মেয়াদের জন্য তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হয়।

নরেন্দ্র মোদি ৩০ মে শপথ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

গত সন্ধ্যায় রাষ্ট্রপতির দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ভারতীয় সংবিধানের ধারা ৭৫(১) এর অধীনে রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ আজ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে নিয়োগ দিয়েছেন।

রাষ্ট্রপতি অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী নিয়োগের জন্য নরেন্দ্র মোদিকে নামের তালিকা পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন এবং রাষ্ট্রপতি ভবনে কত তারিখ কখন তাদের শপথ কবে তা জানাতে বলেছেন।

নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৫৪২টি আসনের মধ্যে ৩০৩টি আসন পেয়েছে। রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারতীয় জাতীয় কংগ্রেস পেয়েছে ৫২টি আসন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ