আন্তর্জাতিক

জাপানে স্কুলছাত্রীদের এলোপাতাড়ি ছুরিকাঘাত, নিহত ৩

জাপানে স্কুলছাত্রীদের এলোপাতাড়ি ছুরিকাঘাত, নিহত ২
জাপানে স্কুলছাত্রীদের এলোপাতাড়ি ছুরিকাঘাত, নিহত ২

জাপানের কাওয়াসাকিতে স্কুলবাসের জন্য অপেক্ষমাণ প্রাইমারি স্কুলের ছাত্রীদের ওপর দুই হাতে ধারালো ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। এক যুবকসহ ১৬ জনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যাচেষ্টা করে ওই দুর্বৃত্ত। এদের মধ্যে চতুর্থ শ্রেণির দুই ছাত্রী এবং ৩০ বছর বয়সী এক যুবক ঘটনাস্থলেই প্রাণ হারায় বলে জাপানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ঘাতকের বয়স ৪০ থেকে ৫০-এর মধ্যে হতে পারে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে (বাংলাদেশ সময় আজ ভোর পৌনে ৫টা) কাওয়াসাকির তামা পৌর এলাকার নবরিত রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

এ তাণ্ডব চালানোর পর ওই দুর্বৃত্ত নিজেই তার গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

তবে কেন স্কুলছাত্রীদের ওপর ছুরি নিয়ে ওই হামলা চালানো হয়েছে, তা জানাতে পারেনি পুলিশ। ঘাতকসহ আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।

হতাহত স্কুলছাত্রীরা সবাই একটি ক্যাথলিক বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী। তারা সকালে স্কুলে যাওয়ার জন্য স্কুলবাসের অপেক্ষা করছিল। এ সময় কিছু বুঝে ওঠার আগেই দুই হাতে ধারালো ছুরি নিয়ে স্কুলছাত্রীদের ওপর ঝাপিয়ে পড়ে ওই দুর্বৃত্ত।

সূত্রঃ জাপান টাইমস, এনএইচকে, বিবিসি ও আসাহি সিম্বুন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ