আন্তর্জাতিক

ইসরাইলে সরকার গঠনে ব্যর্থ হলেন নেতানিয়াহু

ইসরাইলে সরকার গঠনে ব্যর্থ হলেন নেতানিয়াহু
ইসরাইলে সরকার গঠনে ব্যর্থ হলেন নেতানিয়াহু

জোট সরকার গঠনে ব্যর্থ হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ কারণে দেশটির আইনপ্রণেতারা পার্লামেন্ট ভেঙে দেয়ার পক্ষে সম্মতি দিয়েছেন। ইসরাইলের ইতিহাসে এ ধরনের ঘটনা এটিই প্রথম। আর তাই আগামী ১৭ সেপ্টেম্বর দেশটিতে আবারও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ৯ এপ্রিল দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বেশি আসনে জয়ী হলেও একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট গঠনের প্রক্রিয়া শুরু করে নেতানিয়াহুর দল।

দেশটির সংবিধান অনুযায়ী, নির্বাচিত হওয়ার পর সরকার গঠনের সময়সীমা ছিল বুধবার মধ্যরাত পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময় পর্যন্ত সরকার গঠনে কোনো দলকে জোট শরিক হিসেবে রাজি করাতে পারেনি তারা।

পরে নেসেটের আইনপ্রণেতারা ৭৪-৪৫ ভোটের ব্যবধানে সংসদ ভেঙে দেয়ার প্রস্তাবে সম্মতি দেন।

গত ৯ এপ্রিলের সাধারণ নির্বাচনে লিকুদ পার্টি ১২০ আসনের মধ্যে ৩৫টিতে জয়ী হয়। এর মাধ্যমে পঞ্চমবার প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে ছিলেন নেতানিয়াহু।

কিন্তু সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগডোর লিয়েবারম্যানের ন্যাশনালিস্ট ইসরাইল বেইটেনু পার্টির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়।

বলা হচ্ছে, অভ্যন্তরীণ কোন্দলই বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধানমন্ত্রী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াল।

সূত্রঃ সিএনএন ও বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ