আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সরকারি ভবনে বন্দুকধারীর হামলা, নিহত ১২

যুক্তরাষ্ট্রে সরকারি ভবনে বন্দুকধারীর হামলা, নিহত ১২
যুক্তরাষ্ট্রে সরকারি ভবনে বন্দুকধারীর হামলা, নিহত ১২

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া প্রদেশের একটি সরকারি ভবনে শুক্রবার অতর্কিতে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত ১২ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৬ জন।

দেশটির পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই হামলাকারী ভার্জিনিয়া বিচ সিটির একজন সরকারি কর্মকর্তা। বহুদিন ধরে কর্মরত ওই সন্দেহভাজন হামলাকারী জনসুবিধা সরবরাহকারী ভবনে নির্বিচারে গুলি চালায়।

সিএনএনের খবরে বলা হয়েছে, শুক্রবার বিকেল ৪ টা নাগাদ ভার্জিনিয়া বিচ শহরের পৌর ভবনে এ হামলার ঘটনা ঘটে।

ভার্জিনিয়ার পুলিশ প্রধান জেমস কারভেরা বলেন, হামলাকারী ওই ভবনে ঢুকে নির্বিচারে গুলি ছুঁড়ে। তিনি আরো বলেন, এরপর একপর্যায়ে নিরাপত্তা বাহিনীদের সঙ্গে ওই হামলাকারীর 'দীর্ঘক্ষণ' লড়াই চলে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে ওই হামলাকারী গুলিবিদ্ধ হয়। এর পর হাসপাতালে ওই হামলাকারীকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে হামলাকারীর পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করেনি পুলিশ। দেশটির পুলিশ ধারণা করছে, বন্দুকধারী একাই এই হামলা চালিয়েছে।

ভার্জিনিয়া বিচ শহরের মেয়র ববি দায়ের এই ঘটনাকে ভার্জিনিয়ার ইতিহাসে সবচেয়ে ‘বিধ্বংসী’ বলে উল্লেখ করেছেন।

দেশটির পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

সূত্রঃ বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ