আন্তর্জাতিক

মক্কা সম্মেলনে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের নিন্দা

মক্কা সম্মেলনে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের নিন্দা
মক্কা সম্মেলনে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের নিন্দা

অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর ও বিতর্কিত এই নগরীকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। শনিবার এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরব আয়োজিত সম্মেলনে ‘জেরুজালেমে যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালার দূতাবাস স্থানান্তরের’ নিন্দা জানানো হয়েছে এবং এই নগরীতে দূতাবাস স্থাপনকারী দেশগুলোকে বয়কট করার জন্য ওআইসি’র সকল সদস্য রাষ্ট্রকে আহ্বান জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার চলতি মাসের শেষের দিকে বাহরাইনের এক সম্মেলনে দীর্ঘ প্রতিক্ষিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার প্রেক্ষিতে অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরবেন।

পরিকল্পনাটিকে ট্রাম্প ‘শতাব্দির চুক্তি’ হিসেবে উল্লেখ করেছেন। ফিলিস্তিনীরা এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে।

তারা বলেছে, ট্রাম্পের সকল নীতি ইসরাইলের পক্ষে গেছে।

২০১৭ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরাইলে রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর থেকে ফিলিস্তিনীরা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ