আন্তর্জাতিক

রাশিয়ায় বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত ৭৯

রাশিয়ায় বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত ৭৯
রাশিয়ায় বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত ৭৯

রাশিয়ার জারঝিনস্ক শহরের একটি বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭৯ জন আহত হয়েছে। এছাড়া বিস্ফোরণে কারখানাটির আশপাশের ১৮০ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানায়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো থেকে ৪০০ কিলোমিটার পূর্বে জারঝিনস্ক শহরে অবস্থিত বিস্ফোরক কারখানাটিতে শনিবার দুপুর ১২ টা নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটে।

কারখানাটিতে দেশটির সামরিক বাহিনীর জন্য উচ্চমাত্রার বিস্ফোরক বোমা উৎপাদন ও মজুত করা হতো। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিস্ফোরণে জেএসসি ক্রিস্টাল রিসার্স ইনস্টিটিউট প্লান্টের ওই ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

বিস্ফোরণের সময় কারখানাটির আশপাশের ১৮০ বাড়ি-ঘরের জানালার কাঁচ ভেঙে যায় বলে টাইমের খবরে বলা হয়েছে।

বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিস্ফোরনে আহতদের মধ্যে ৩৮ জন ওই কারখানার কর্মচারী এবং বাকি ৪১ জন স্থানীয় বাসিন্দা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ