আন্তর্জাতিক

প্রতিযোগিতায় না পেরেই হুয়াওয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের: মাহাথির

মাহাথির মোহাম্মাদ (ছবিঃ ইন্টারনেট)
মাহাথির মোহাম্মাদ (ছবিঃ ইন্টারনেট)

প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, প্রতিযোগিতায় টিকতে না পেরেই চীনা প্রযুক্তি কোম্পানি হুয়াওয়েকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। টোকিওতে ফিউচার অব এশিয়া ফোরামের সম্মেলনে এ কথা বলেন তিনি।

মাহাথির বলেন, ‘আমি যদি আপনার চেয়ে এগিয়ে না থাকি তাহলে আপনাকে নিষিদ্ধ করবো। যুদ্ধ জাহাজ পাঠাবো। এটাই হচ্ছে। অথচ এটা কোন প্রতিযোগিতা না। এমন আচরণ হলো হুমকি-ধামকি।’

এর আগে মাহাথির জানান, মালয়েশিয়া যতোটা সম্ভব হুয়াওয়ের পণ্য ব্যবহার অব্যাহত রাখবে। তবে তিনি নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা স্বীকার করেন। একই সঙ্গে বলেন, হুয়াওয়ের পণ্য ব্যবহার থেকে মালয়েশিয়াকে বিরত রাখা যাবে না।

৯৩ বছর বয়সী এই নেতা আরো বলেন, ‘হ্যাঁ কিছু গোয়েন্দাগিরি হতে পারে। কিন্তু মালয়েশিয়ায় গোয়েন্দাগিরি করার কি আছে? কারণ, আমরা একটি খোলা বই।’

তিনি বলেন, মালয়েশিয়ার চেয়ে হুয়াওয়ের গবেষণা সক্ষমতা অনেক বেশি। সুতরাং আমরা যতোটুকু সম্ভব তাদের প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করবো।

মাহাথির বলেন, সকলেই জানে যদি কোন দেশ মালয়েশিয়ার দিকে হাত বাড়াতে চায় তবে তাকে অনেক দূর পাড়ি দিতে হবে। আমরা বাধা দেবো না। কারণ, এটি সময়ের অপচয়।

চীনের বৃহৎ টেলিকম কোম্পানী হুয়াওয়ের বিরুদ্ধে গোপন নজরদারীসহ নানা বিতর্ক এবং যুক্তরাষ্ট্র এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষাপটে মাহাথির এ কথা বলেন। মার্কিন নিষেধাজ্ঞার পর পর কিছু দেশ বৈধতার দোহাই দিয়ে হুয়াওয়ের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

সূত্রঃ এ.এফ.পি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ