আন্তর্জাতিক

থেরেসা মে'র পদত্যাগ

থেরেসা মে'র পদত্যাগ
থেরেসা মে'র পদত্যাগ

ব্রিটিশ প্রধানমন্ত্র্রী থেরেসা মে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকে আজ শুক্রবার পদত্যাগ করেছেন। তার পদত্যাগের ঘোষণার পর থেকে দেশটিতে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিতে নতুন নেতা নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। নতুন নেতাই হবেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী এবং তার মাধ্যমে ব্রেক্সিট কার্যকরের পথ সুগম হতে পারে।

তবে জুলাইয়ের শেষ দিকে সম্ভাব্য নতুন নেতৃত্ব আসার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন মে।

৩১ অক্টোবর ব্রেক্সিট চুক্তির কথা থাকলেও বিরোধীদের চাপে পরিকল্পনা ভেস্তে যায়।

ইইউ ত্যাগ এবং ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে গত তিনি বছর কাজ করেন এবং ২০১৬ সালে গণভোটের মাধ্যমে থেরেসা প্রধানমন্ত্রীর দায়িত্ব পান।

মে ঘোষণা দিয়েছিলেন চুক্তি প্রত্যাখ্যাত হলে তিনি পদত্যাগ করবেন। গত মাসে মে আবেগজড়িত কন্ঠে এক বক্তব্যে পদত্যাগের কথা জানান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ