আন্তর্জাতিক

রাশিয়ার এস-৪০০ নিয়ে তুরস্ককে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার এস-৪০০ নিয়ে তুরস্ককে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র
রাশিয়ার এস-৪০০ নিয়ে তুরস্ককে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কেনার বিষয়ে সিদ্ধান্ত নিতে তুরস্ককে সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী জুলাইয়ের মধ্যে তুরস্ককে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যে- তারা রাশিয়ার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এস-৪০০ নিবে নাকি মার্কিন যুদ্ধ বিমান এফ-৩৫ কিনবে।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারকে চিঠির মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান এ সিদ্বান্তের কথা জানিয়ে দিয়েছেন। খবর বিবিসি ও টিআরটির।

তুরস্ক একই সঙ্গে দুটি অর্থাৎ যুক্তরাষ্ট্রের এফ-৩৫ অত্যাধুনিক জেট ফাইটার এবং রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র সিস্টেম পেতে পারে না বলে ওই চিঠিতে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী শানাহান ওই চিঠিতে বলেছেন যে রাশিয়ার এস-৪০০ প্রযুক্তির ওপর প্রশিক্ষণ নিতে তুর্কি লোকবল রাশিয়ায় গেছে এমন খবরে যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট। এস-৪০০ গ্রহণ করলে তুরস্ক এফ-৩৫ পাবে না। তুরস্কের এখনো সময় আছে এস-৪০০ এর বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের। এস-৪০০ ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে কয়েকমাস ধরেই টানাপড়েন চলছে।

যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও ২০১৭ সালে তুরস্ক রাশিয়া থেকে এস-৪০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয়ের চুক্তি করে। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সম্প্রতি কয়েক মাসে আঙ্কারা রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্রের বিভিন্ন যন্ত্রপাতি গ্রহণ করতে থাকে। এ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আগামী জুলাই মাসে রাশিয়ার থেকে গ্রহণ করবে তুরস্ক। তবে রাশিয়ার এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে রয়েছে তুরস্ক।

মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য তুরস্ককে পরামর্শ দিয়েছে। তারা বলছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ন্যাটো পদ্ধতির পরিপন্থী এবং পঞ্চম প্রজন্মের এফ-৩৫ অত্যাধুনিক যুদ্ধবিমানের জন্য হুমকি।

তুরস্ক যদিও ইতিমধ্যেই ১০০টি এফ-৩৫ যুদ্ধ বিমান কিনতে চুক্তিতে স্বাক্ষর করেছে এবং এফ-৩৫ কর্মসূচীতে বিপুল অর্থ বিনিয়োগ করেছে। প্রথম চারটি এফ-৩৫ তুরস্ককে হস্তান্তরের কথা থাকলেও সেগুলো এখনো তুরস্কের হাতে দেয়নি যুক্তরাষ্ট্র।

তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান মঙ্গলবার বলেছেন, রাশিয়ার সঙ্গে এস-৪০০ চুক্তি এগিয়ে নিতে তাদের অবস্থান অত্যন্ত দৃঢ়।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো ইতিবাচক প্রস্তাব না আসাটি দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

আগামী দু মাসের মধ্যে তুরস্ককে এস-৪০০ শুরু হবে বলে রাশিয়ান কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ