আন্তর্জাতিক

নিউইয়র্কে উঁচু ভবনের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

নিউইয়র্কে উঁচু ভবনের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১
নিউইয়র্কে উঁচু ভবনের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

নিউইয়র্কের ম্যানহাটনে সোমবার ৫৪ তলা একটি ভবনের ছাদে জরুরি অবতরণকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়। এ সময়ে ছাদে আগুন ধরে যায় এবং পুরো ভবন কেঁপে ওঠে। যদিও আগুন খুব দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়।

জরুরি সেবা সার্ভিস জানিয়েছে, সেভেনথ এভিনিউয়ের ৫৪ তলা ভবনের ছাদে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নগরীর হেলিপোর্ট থেকে এটি আর মাত্র ১০ মিনিটের দূরত্বে ছিল।

নিউইয়র্কের অগ্নিনির্বাপক বিভাগ একজনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে। মেয়র বিল ডি ব্লাসিও মনে করছেন নিহত ব্যক্তি হেলিকপ্টারটির পাইলট।

তিনি বলেন, দুর্ঘটনাটি আরো মারাত্মক রূপ নিতে পারতো। কারণ, যতোদূর জেনেছি ভবন কিংবা নিচের কেউ এ ঘটনায় আহত হয়নি।

তিনি আরো বলেন, এ মুহূর্তে একে সন্ত্রাসী কাজ বলে কোন ইংগিত পাওয়া যায়নি। মার্কিন বিমান নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, হেলিকপ্টারে কেবলমাত্র পাইলটই ছিল।

দ্য ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন (এফএএ) হেলিকপ্টারটিকে অসাস্তা এ ওয়ান জিরো নাইন ই হিসেবে সনাক্ত করে। স্থানীয় সময় দুপুর একটা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটেছে বলে এফএএ বলছে।

দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশান সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত করবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ