আন্তর্জাতিক

মেক্সিকোয় সাংবাদিক হত্যা

মেক্সিকোয় সাংবাদিক হত্যা
মেক্সিকোয় সাংবাদিক হত্যা

মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলে মঙ্গলবার একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। তার সাবেক নিয়োগকর্তা এবং অন্যান্য সংবাদ মাধ্যম সূত্রে এ কথা জানা গেছে।

নরমা সারাবিয়া নামের ওই সাংবাদিক গত ১৫ বছর ধরে তাবাস্কো এইচওওয়াই পত্রিকার সংবাদদাতা ছিলেন। অতিসম্প্রতি তিনি তাবাস্কো রাজ্যের অন্যান্য সংবাদ মাধ্যমেও কাজ করা শুরু করেন।

চলতি বছর দেশটিতে এই নিয়ে ছয়জন সাংবাদিককে হত্যা করা হলো।

সাংবাদিকদের জন্যে অন্যতম বিপদজনক দেশ মেক্সিকো। গত ২০০০ সাল থেকে দেশটিতে একশরও বেশি সাংবাদিককে হত্যা করা হয়। মাদকপাচার এবং রাজনৈতিক দুৃর্নীতি সংক্রান্ত সহিংসতার জেরে সাধারণত এসব সাংবাদিক খুন হন। আর এসব হত্যাকা-ের সংগে জড়িতদের অধিকাংশই শাস্তির আওতার বাইরে রয়ে যায়।

রিপোটার্স উইদাউট বডার্স সাংবাদিকদের জন্যে বিশ্বের সবচেয়ে বিপদজনক দেশের তালিকায় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ও সিরিয়ার পরেই মেক্সিকোর স্থান নির্ধারণ করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ