আন্তর্জাতিক

বোকো হারামের হামলায় ক্যামেরুনে নিহত ২৪

বোকো হারামের হামলায় ক্যামেরুনে নিহত ২৪
বোকো হারামের হামলায় ক্যামেরুনে নিহত ২৪

ক্যামেরুনে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় ২৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৬ সেনা সদস্য রয়েছেন। উত্তরাঞ্চলে চাদ হ্রদে দেশটির একটি দ্বীপে এ হামলার ঘটনা ঘটে। বুধবার এ তথ্য জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

রয়টার্সের খবরে বলা হয়, রবিবার গোষ্ঠীটির প্রায় ৩০০ জঙ্গি দ্বীপটির দারাক জেলায় হামলা চালায়।

দারাকের মেয়র আলি রামাত জানান, জঙ্গিরা রাজধানী ইয়াওনডে থেকে প্রায় ১০০০ কিলোমিটার উত্তরের ওই দ্বীপটির আটটি সেনা শিবিরে হামলা চালায়।

এ সময় কয়েক ঘণ্টার এক বন্দুকযুদ্ধে বোকো হারামের ৬৪ জঙ্গিও নিহত হয়েছেন বলে ক্যামেরুনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

কট্টর ইসলামি শরিয়া আইনভিত্তিক একটি খিলাফত প্রতিষ্ঠার লক্ষে এক দশক ধরে লড়াই করছে নাইজেরিয়ার জঙ্গি এই গোষ্ঠীটি। গোষ্ঠীটির জঙ্গিরা প্রায়ই নাইজেরিয়ার সীমান্ত পেরিয়ে প্রতিবেশী ক্যামেরুন, নাইজার ও চাদে হামলা চালায়। তাদের এ হামলায় এখন পর্যন্ত ৩০ হাজার মানুষ নিহত ও লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ