আন্তর্জাতিক

নিজের ৫ শিশুকে হত্যা করায় মার্কিন নাগরিকের মৃত্যুদন্ড

নিজের ৫ শিশুকে হত্যা করায় মার্কিন নাগরিকের মৃত্যুদন্ড
নিজের ৫ শিশুকে হত্যা করায় মার্কিন নাগরিকের মৃত্যুদন্ড

যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। নিজের ছোট পাঁচ শিশুকে হত্যা করায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে এ দন্ড দেয়া হলো। এদিকে তার সাবেক স্ত্রী তাকে ক্ষমা করে দিতে জুরিদের প্রতি অনুরোধ জানিয়েছেন কারণ শিশুরা তাকে ভালবাসে।

৩৭ বছর বয়সী টিমোথি জন্সের আইনজীবীরা যুক্তি তুলে ধরে বলেন, সে সিজোফ্রেনিক রোগে আক্রান্ত। অতএব তাকে বিচারের কাঠগোড়ায় দাঁড় করানো যায় না।

জন্স তার নিজের পাঁচ সন্তানকে হত্যা করার দায়ে গত সপ্তাহে তাকে দোষী সাব্যস্ত করা হয়। বাবার হাতে হত্যার শিকার হওয়া এসব শিশুর বয়স ছিল এক থেকে আট বছরের মধ্যে।

বৃহস্পতিবার সাউথ ক্যারোলিনায় আদালত কক্ষে রায় শুনে স্তব্ধ হয়ে পড়া তার সাবেক স্ত্রী জন্সকে অব্যাহতি দিতে জুরিদের প্রতি আবেদন জানান।তিনি বলেন,সে আমার সন্তানদের প্রতি কোন ক্ষমা প্রদর্শন করেনি,তবে আমার সন্তানরা তাকে ভালোবাসতো,আমি আমার পক্ষ থেকে নয় সন্তানদের পক্ষ থেকে তার প্রাণ রক্ষার অনুরোধ জানাচ্ছি।

সূত্রঃ এএফপি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ