আন্তর্জাতিক

কেনিয়ায় বোমা বিস্ফোরণে ৮ পুলিশ নিহত

কেনিয়ায় বোমা বিস্ফোরণে ৮ পুলিশ নিহত
কেনিয়ায় বোমা বিস্ফোরণে ৮ পুলিশ নিহত

কেনিয়ায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের ঘটনায় আট পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ সদস্যরা গাড়িতে করে যাওয়ার সময় শনিবার দেশটির সোমালিয়া সীমান্তের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে এ ঘটনার জন্য আল শাবাবকে দায়ী মনে করছে পুলিশ।

দেশটির বেশ কয়েকজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এমনটিই জানিয়েছেন। কারণ কেনিয়া ও সোমালিয়া সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরেই লড়াই করে যাচ্ছে জঙ্গিগোষ্ঠী আল শাবাব।

গত কয়েক বছর ধরেই সোমালিয়া সরকারকে উৎখাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে আল কায়েদার এ শাখা সংগঠন। তবে সোমালিয়া সরকারের হাতে রাজধানী মোগাদিসুসহ বেশ কিছু এলাকায় থাকা নিজেদের গোপন ঘাঁটি হারিয়েছে জঙ্গিরা।

অন্যদিকে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে পার্লামেন্টের কাছে একটি চেকপয়েন্টে বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। তবে ওই হামলার দায় স্বীকার করেছে আল শাবাব।

সূত্রঃ বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ