আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ৭.২ মাত্রার ভূমিকম্প

নিউজিল্যান্ডে ৭.২ মাত্রার ভূমিকম্প
নিউজিল্যান্ডে ৭.২ মাত্রার ভূমিকম্প

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ২। ভূমিকম্পের পর সেখানে তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে বাতিল করা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রোববার ভোর ৪টা ৫৫ মিনিটে নিউজিল্যান্ডের তৌরঙ্গ শহর থেকে ৯২৯ কিলোমিটার দূরে কেরমাডেক দ্বীপপুঞ্জে এই ভূমিকম্প অনুভূত হয়।

এতে বলা হয়, কম্পনের উৎসস্থল খুব গভীরে হওয়ায় ওই দ্বীপপুঞ্জে তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি হয়। পরে সেই সতর্কতা বাতিল করা হয়।

প্যাসিফিক সুনামি ওর্য়ানিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ১০০ কিলোমিটার গভীরে। ফলে ৩০০ কিলোমিটার পরিধির মধ্যে সুনামি হতে পারে। সেই আশঙ্কা থেকেই সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

এই ৩০০ কিলোমিটারের মধ্যে পড়েছে নিউজিল্যান্ড, আমেরিকা সামোয়া, সামোয়া, কুক আইল্যান্ড, টোগা, ফিজি, সলোমন আইল্যান্ড।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ