আন্তর্জাতিক

ট্যাংকারে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত থাকতে পারে: ইরান

ট্যাংকারে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত থাকতে পারে: ইরান
ট্যাংকারে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত থাকতে পারে: ইরান

ওমান সাগরে দু'টি ট্যাংকারে নাশকতায় যুক্তরাষ্ট্র জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি। তিনি বলেন, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ বাড়াতে চায়।

রবিবার সংসদে লারিজানি বলেন, ‘হামলা চালিয়ে অন্যের ওপর দোষ চাপানোর রেকর্ড রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র এ ধরণের অনেক পদক্ষেপ নিয়েছে। বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র জাপানের কাছাকাছি এলাকায় নিজেদের জাহাজগুলোতে হামলা চালিয়ে এর দায় জাপানের ওপর চাপিয়ে দিয়েছিল যাতে জাপানের সঙ্গে তাদের শত্রুতাকে যৌক্তিক হিসেবে তুলে ধরা যায়।’

তিনি আরও বলেন, ওমান সাগরে বৃহস্পতিবারের ঘটনাও এ ধরণেরই একটি মার্কিন তৎপরতা হতে পারে। এ কাজ করা হতে পারে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিপূরক হিসেবে।

ইরানের সংসদ স্পিকার বলেন, যুক্তরাষ্ট্র এখন একটি বেহায়া রাজনৈতিক চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে যারা আগ-পিছ হিসাব না করে কথা বলেন।

এছাড়া লারিজানি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সমালোচনা করেন।

অন্যদিকে এর আগে ওমান সাগরে দু'টি ট্যাংকারে হামলার ঘটনায় ইরানকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর সৌদি আরবের পক্ষ থেকেও একই অভিযোগ দাবি করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ