আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে উড়োজাহাজের সংঘর্ষে ২ পাইলট নিহত

নিউজিল্যান্ডে উড়োজাহাজের সংঘর্ষে ২ পাইলট নিহত
নিউজিল্যান্ডে উড়োজাহাজের সংঘর্ষে ২ পাইলট নিহত

নিউজিল্যান্ডের একটি আঞ্চলিক বিমানবন্দরে অবতরণের সময় আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছেন। রোববার মাস্টার্টন শহরের কাছে হুড বিমানবন্দরের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পর উড়োজাহাজ দুটি আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। তবে তার আগেই একটি থেকে চার প্যারাসুট আরোহী নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। অন্যটি প্রশিক্ষণ উড়োজাহাজ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জোরালো শব্দের পর উড়োজাহাজ দু'টিকে আছড়ে পড়তে দেখেছেন তারা।

দেশটির নিউজ ওয়েবসাইট স্টাফ.এনজেড স্থানীয় এক পাইলট প্রশিক্ষককে উদ্ধৃত করে জানিয়েছে, এই বিমানবন্দরে সাড়ে নয় হাজার ফুটের ওপরে বিমান ওঠানামা অনিয়িন্ত্রত। বেতারে যোগাযোগের মাধ্যমে গতিবিধির রেকর্ড দিতে হয় পাইলটদের।

মাস্টার্টন জেলা পরিষদ হুড বিমানবন্দরটির মালিক। এর পরিচালনাও তাদের নিয়ন্ত্রণে।

রোববার এই বিমানবন্দরে সংঘর্ষের কবলে পড়া একটি উড়োজাহাজের মালিক স্কাইডাইভ ওয়েলিংটন ও অন্যটির মালিক ওয়াইরারাপা অ্যারো ক্লাব।

নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও জানানো হয়নি।

সূত্রঃ রয়টার্সে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ