আন্তর্জাতিক

চীনের সিচুয়ান প্রদেশে ভূমিকম্পে নিহত ১২

চীনের সিচুয়ান প্রদেশে ভূমিকম্পে নিহত ১২
চীনের সিচুয়ান প্রদেশে ভূমিকম্পে নিহত ১২

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২৫ জন। স্থানীয় সোমবার রাত ১১টার দিকে চ্যাংনিং পল্লীতে ভূমিকম্পটি আঘাত হানার পর এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমতলের ১৬ কিলোমিটার গভীরে। পরে মঙ্গলবার সকালে ৫ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।

দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে বলা হয়, ভূমিকম্পের পর ২ হাজার উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তারা বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও স্থাপনা তল্লাশি করে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করছে।

বেশ কিছু বাড়িঘর ধসে পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

সূত্রঃ সিনহুয়া

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ