আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে আরও ১ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে আরও ১ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে আরও ১ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও ১ হাজার সেনা পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী প্যাট্রিক শানাহান সোমবার এ তথ্য জানান।

এক বিবৃতিতে প্যাট্রিক শানাহান বলেন, প্রায় এক হাজার অতিরিক্ত সেনা পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। এসব সেনা আকাশ, নৌ ও স্থল হুমকি মোকাবেলায় কাজ করবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে দ্বন্দ্ব চায় না। কিন্তু ওই অঞ্চলে নিয়োজিত আমারদের নিরাপত্তা বাহিনীর নিরাপত্তার স্বার্থে এ উদ্যোগ।

এছাড়া তিনি দাবি করেন, ইরান ও ইরান পন্থী গ্রুপগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা এবং স্বার্থের জন্য হুমকি হয়ে উঠেছে। সেইসঙ্গে তিনি ওমান সাগরে দু’টি তেল ট্যাংকারে হামলার সঙ্গে ইরানকে জড়িয়ে ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করেছেন।

এদিকে মার্কিন নৌবাহিনী ওমান সাগরে দুটি ট্যাংকারে ইরান জড়িত আছে বলে এমন ছবি শেয়ার করেছে।

সূত্রঃ বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ