আন্তর্জাতিক

রাশিয়া ও তুরস্কের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান

রাশিয়া ও তুরস্কের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
রাশিয়া ও তুরস্কের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সিরিয়ার ইদলিব প্রদেশের পরিস্থিতি স্থিতিশীল করতে মঙ্গলবার রাশিয়া ও তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন। সেখানে ব্যাপক যুদ্ধ চলায় সংস্থাটি মানবিক সংকট সৃষ্টির ব্যাপারেও সতর্ক করেছে।

গুতেরেস সাংবাদিকদের বলেন, ‘ইদলিবে ব্যাপক সংঘাত ছড়িয়ে পড়ায় আমি গভীরভাবে উদ্বিগ্ন এবং সেখানকার পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। এর ফলে প্রদেশটির বেসামরিক নাগরিকদের চরম মূল্য দিতে হচ্ছে।’

গুতেরেস কোন ধরনের বিলম্ব ছাড়াই সেখানকার পরিস্থিতি শান্ত করতে চুক্তিতে স্বাক্ষর করা দেশ রাশিয়া ও তুরস্কের প্রতি আহ্বান জানান।

ইদলিবের পরিস্থিতির ব্যাপারে আলোচনা করতে মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনের প্রাক্কালে তিনি এমন মন্তব্য করেন।

জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান মার্ক লকোক পরিষদকে বলেন, ‘আমাদের চোখের সামনে ব্যাপক মানবিক সংকট মোকাবেলা করছে বিশ্ব।’

লকোক বলেন, ‘গত ছয় সপ্তাহের বেশি সময় ধরে ব্যাপক অভিযানের ফলে ২৩০ জনের অধিক বেসামরিক নাগরিক নিহত হয়। এদের মধ্যে ৬৯ জন নারী ও ৮১ শিশু রয়েছে। হামলায় কয়েকশ’ লোক আহত হয়েছে।’

তিনি আরো জানান, গত মাসের গোড়ার দিকে থেকে প্রায় তিন লাখ ৩০ হাজার লোক তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে তুরস্কের দিকে চলে গেছে। লকোক বলেন, বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনায় অনতিবিলম্বে হামলা বন্ধ করা প্রয়োজন।

সিরিয়ায় জিহাদিদের সর্বশেষ ঘাঁটি ইদলিব এবং আলেপ্পো ও হামাসহ বিভিন্ন এলাকাকে সরকারের ব্যাপক অভিযানের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে গত সেপ্টেম্বরে করা চুক্তিতে রাশিয়া ও তুরস্ক স্বাক্ষর করে। তবে এসব এলাকা থেকে জিহাদিরা চলে যেতে অস্বীকৃতি জানানোয় চুক্তিটি কখনো পুরোপরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত এপ্রিল মাসের শেষের দিক থেকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে দেশটির সরকার ও রাশিয়া তাদের অভিযান জোরদার করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ