আন্তর্জাতিক

'পাবজি' খেলা হারাম, ফতোয়া ইন্দোনেশিয়ায়

'পাবজি' খেলা হারাম, ফতোয়া ইন্দোনেশিয়ায়
'পাবজি' খেলা হারাম, ফতোয়া ইন্দোনেশিয়ায়

জনপ্রিয় অনলাইন গেম প্লেয়ার আননোন'স ব্যাটলগ্রাউন্ডস (পাবজি) ইসলাম ধর্মের জন্য অবমাননাকর বলে দাবি করেছে ইন্দোনেশিয়ার একটি মুসলিম গোষ্ঠী। ইরাক এবং নেপালে আনুষ্ঠানিকভাবে এই গেম নিষিদ্ধ ঘোষণার পর ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে বুধবার ফতোয়া দিয়ে ওই দাবি করা হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ভারতের গুজরাটেও নিষিদ্ধ করা হয়েছ ২০১৭ সালে শুরু হওয়ার পর বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় হওয়া এই পাবজি খেলা।

এএফপি বলছে, আচেহ প্রদেশের ওলামা পরিষদ বুধবার স্থানীয় বাসিন্দাদের পাবজি খেলা বন্ধের জন্য আহ্বান করে। এটিকে হারাম ঘোষণা করে ফতোয়া দেন ওলামা নেতারা। স্থানীয় সরকারকে এই গেম নিষিদ্ধের দাবিও জানান তারা। আচেহ ওলামা পরিষদের সহ-সভাপতি ফয়সাল আলী বলেন, আমাদের ফতোয়া বলছে- পাবজি এবং এই একই ধরনের খেলাগুলো হারাম। এর কারণে সহিংসতা এবং মানুষের আচরণ পরিবর্তন হতে পারে।

পাবজি খেলা ইসলাম ধর্মকে অবমাননা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

ফয়সাল আলী বলেন, আচেহতে দেখা যায় শিশুরা, এমনকি বয়ষ্করা পর্যন্ত পাবজি খেলায় আসক্ত হয়ে পড়েছেন। মোবাইল ফোনে প্রায় সব জায়গাতেই তারা এটি খেলছে।

এই ঘটনা খুবই উদ্বেগজনক বলে মন্তব্য করেন ওলামা পরিষদের এই নেতা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ