আন্তর্জাতিক

মানবাধিকার বিষয়ে জাতিসংঘের সুপারিশমালা গুরুত্বের সাথে দেখা হবে: মাদুরো

মানবাধিকার বিষয়ে জাতিসংঘের সুপারিশমালা গুরুত্বের সাথে দেখা হবে: মাদুরো
মানবাধিকার বিষয়ে জাতিসংঘের সুপারিশমালা গুরুত্বের সাথে দেখা হবে: মাদুরো

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শুক্রবার বলেছেন, তিনি মানবাধিকার বিষয়ক জাতিসংঘ হাই কমিশনার মিশেল ব্যাচলেটের সুপারিশমালা গুরুত্বের সাথে দেখবেন। কারাকাসে তাদের মধ্যে বৈঠকের পর তিনি একথা বলেন।

প্রেসিডেন্টের মিরাফ্লোরেস প্রাসাদ থেকে ব্যাচলেটকে বিদায় জানানোর পর মাদুরো বলেন, ‘এক্ষেত্রে প্রতিটি দেশের ভিন্ন মানদ- থাকলেও আমি তাকে বলেছি যে মানবাধিকার বিষয়ে তিনি যেসব পরামর্শ ও সুপারিশ করেছেন সেসব গুরুত্বের সাথে বিবেচনা করা হবে সে বাপারে তিনি আমার ওপর আস্থা রাখতে পারেন।’

ভেনিজুয়েলার চলমান আর্থিক ও রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে ব্যাচলেট কারাকাস সফরে আসেন। দেশটি এমন সংকটের মুখে পড়ার কারণে সেখানে ব্যাপক মুদ্রাস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যে পণ্যের চরম ঘাটতি দেখা দিয়েছে। ফলে ২০১৫ সাল থেকে প্রায় ৪০ লাখ মানুষ ভেনিজুয়েলা থেকে পালিয়ে গেছে বলে জাতিসংঘ জানায়।

এরআগে ব্যাচলেট এমন সংকট সৃষ্টির ব্যাপারে ভেনিজুয়েলা সরকারের সমালোচনা করেন এবং তিনি শান্তিপূর্ণ সমাবেশ করার এবং মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে প্রত্যেকের মৌলিক অধিকারের প্রতি সম্মান জানাতে কারাকাসের প্রতি আহ্বান জানান।

ভেনিনজুয়েলা সফরকালে ব্যাচলেট দেশটির বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদোর সঙ্গেও সাক্ষাত করেন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় ৫০টি দেশ ভেনিজুয়েলার অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ